বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত লোক

  • আপডেট টাইম রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি নজরপুর গ্রামে টাকা পাওনা নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলা শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের দেওয়ান মিয়ার কাছ থেকে টাকা ধার নেয় একই গ্রামের সোহেল মিয়া। গতকাল ওই সময় সোহেল মিয়ার নিকট দেওয়ান মিয়া তার পাওনা টাকা ফেরত চাইলে দুজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে গুরুতর আহত ইউনুস মিয়া (৫০), জাকির হোসেন (২০), রুবেল মিয়া (২৫), মোতাহের মিয়া (৫০), শিল্পী বেগম (২০), আকলিমা (২৫), আকলিমা (৩০), লাকি আক্তার (১৪), নাজমা আক্তার (২০), ইকবাল (৫০), দেওয়ান মিয়া (২৫), শাহবাজ মিয়া (৩০) ও আজিজ (৫০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com