বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৪৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের কমসূচীর অংশ হিসাবে জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। শনিবার সকালে বৃন্দাবন সরকারী কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক চৌধুরী রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান মুকুল, আমিনুর ইসলাম, আজিজুর রহমান আজিজ, পৌর সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, খালেদা জিয়ার মদদে সারাদেশে জঙ্গী ও সন্ত্রাসবাদের সৃষ্টি হয়েছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে জামায়াত-শিবিরের মাধমে জঙ্গীবাদের শুরু করেছিল। সেই জঙ্গীবাদরাই এখন সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। তবে ছাত্রলীগের একটি কর্মী বেচে থাকতেও খালেদা জিয়ার এ স্বপ্ন পূরণ হতে দিবে না। তারা আরো বলেন- জঙ্গী ও সন্ত্রাসবাদের মদদের জন্য খালেদা জিয়াকে আইনের কাঠগড়ায় দাড়াতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com