বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নসরতপুরে সীমানা নিয়ে বিরোধ ॥ সংঘর্ষ আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর মাঝে বুকে টেটাবিদ্ধ অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকালে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুল আলীর সাথে প্রতিবেশী আতর আলীর পুত্র কদ্দুছ আলীর বাড়ির সীম সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
গতকাল সকালে কদ্দুছ আলী ও আব্দুল আলী লোকজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সাইদুর রহমান (৪৫), আব্দুল হাই (২৫), আব্দুস সোবহান (৩০), আব্দুল হাই (২২), হিরাজ মিয়া (৫০), সাইদুর মিয়া (৪৫) ও হিরণ বানু (৪৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে বুকে টেটাবিদ্ধ অবস্থায় সাইদুর রহমানের অবস্থা আশংকাজনক হলে ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com