শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ১৫০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজ করে যাচ্ছেÑএমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে সদর উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে উপজেলা হল রুমে এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান ও উপজেলা কমান্ডার আব্দুশ শহীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা রিনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন, শেখ মইনুল হাসান আরিফ, মোঃ আক্তার হোসেন, শেখ কামাল।
সংসদ সদস্য বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির পিতার নির্দেশে ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করে অর্জন করেছিল মহান স্বাধীনতা। আজকের এই স্বাধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে। তাই বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জঙ্গীবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্ঠার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের রুখে দাঁড়ানোর আহবান জানান এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com