বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটের সাতছড়িতে আলোকচিত্র প্রদর্শণী

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৭৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে প্রহর ক্লাবের উদ্যোগে ৩দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শণী শুরু হয়েছে। শুক্রবার বিকালে জাতীয় উদ্যানের ইন্টার পিটিশন সেন্টারে সাবেক বন সংরক্ষক অসিত রঞ্জন পাল এ আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে, সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন, বিট কমকর্তা আনিসুজ্জামান, বার্ডস ক্লাবের কামরুজ্জামান, আদিবাসী নেতা চিত্তরঞ্জন দেব বর্মা, জসিম উদ্দিনসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বার্ডস ক্লাবের প্রতিনিধিগন।
আলোকচিত্র প্রদর্শণী অনুষ্ঠানে সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতিসহ বন্যাপ্রাণীর ছবি ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ধারণকরা বন্যপ্রাণীর ছবি এ আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। এ প্রদর্শনী চলবে আগামী রবিবার পর্যন্ত। এছাড়া বরিবারে উদ্যানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com