মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এসআইইউ’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৪৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ ও ভারপ্রাপ্ত উপচার্য প্রফেসর মোঃ মনির উদ্দিন সকাল সাড়ে ৭ টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ এর সভাপতিত্বে ও আইন বিভাগের প্রধান হুমায়ুন কবিরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এসআইইউ’র বোর্ড অব ট্র্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মোঃ মনির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মানবিক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের প্রধান এক্রামুল ফারুক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান আব্দুল্লাহ আলো, ডেপুটি লাইব্রেরিয়ান মোস্তফা কামাল ও ছাত্রদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিয়ন্ত কুমার সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com