বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বৈদ্যের বাজারে গাড়ি চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৭৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকায় গাড়ী চাপায় রিফাত মিয়া (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গত রবিবার দুপুরে সুঘর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু বৈদ্যার বাজার এলাকার বনগাও গ্রামের আব্দুর রেজাক মিয়ার পুত্র।
জানা যায়, হবিগঞ্জ থেকে বাহুবল যাওয়ার পথে সুঘর নামক স্থানে একটি পাজারো গাড়ী (নং সিলেট ঘ ১১-০১৩৫) শিশুটিকে চাপা দেয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়ী চালক শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি ঘটলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ৩টায় শিশুটি মারা যায়। বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট গাড়ী রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে গাড়ীটি থানায় নিয়ে যায়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com