বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৪৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এর উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালনের লক্ষ্যে প্রসন্তুতি সভা গত মঙ্গলবার রাতে রুদ্রগ্রাম সড়কস্থ সারেগামা সঙ্গীত একাডেমী কার্য্যালয়ে অনুষ্টিত হয়। জোটের সভাপতি বিন্দু সুত্রধরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জোটের উপদেষ্টা আলী আমজাদ মিলন, সহ-সভাপতি শ্রীনিবাস দাশ, সহ-সভাপতি শামস খেলা, আলী হোসে শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এখলাছুর রহমান, মৈত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সার্কেলের পরিচালক সাইফুর রহমান খাঁন, জোটের সাংগঠনিক সাহেল আহমদ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি পৃথ্বিশ চক্রবর্ত্তী, রাজু সংগীত একাডেমীর বিরহী রাজু, ইভেন্ট ম্যানেজম্যান্টর পরিচালক জাকারিয়া হোসাইন অপু, বিবর্তন সংসদের রেশাদ মাহমুদ, বাউল ফেডারেশনের উজ্বল দেওয়ান, কিশোর সুমন, হাসান পারভেজ সোহাগ, শিপন আহমদ, সাইফুর রহমান, সনজিত কর, তপু সুত্রধর, নয়ন দাশ নুর মিয়া প্রমূখ। সভায় পহেলা বৈশাখের অনুষ্ঠানকে জমকালো ও প্রানবন্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয় এবং আগামী ৩১ মে মার্চ শুক্রবার সন্ধ্যায় পুনরায় অনুষ্টিত সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com