বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সলিলকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনীত

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে সাংবাদিক সলিল বরণ দাশকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্তির জন্য গত শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান করেন। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী গনিউর রহমান রাসেল নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সলিল বরণ দাশকে চিঠি হস্তান্তর করেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে মার্চ মাসের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদানের জন্য বলা হয়। এই চিঠির প্রেক্ষিতে গত মঙ্গলবার সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পদক সলিল বরণ দাশ যোগদান করেন। উক্ত সভায় কমিটির সভাপতি ও সদস্যরা প্রেসক্লাব সাধারণ সম্পাদককে স্বাগত জানান। এ সময় নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী ও বর্তমান সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com