বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার পিতার পরলোক গমন

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৫১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা ও করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন্দ্র চন্দ্র দাশ এর পিতা ভূপেন্দ্র চন্দ্র দাশ (৭৩) গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহ-জগত ত্যাগ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে ৪ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। মৃত ভূপেন্দ্র চন্দ্র দাশ এলাকার একজন বিশিষ্ট শিক্ষানুরাগি ছিলেন। তিনি মুক্তাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে শৈলেন্দ্র দাশের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সম্পাদক নির্মলেন্দু দাশ রানা প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com