বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বঙ্গবন্ধু’র জন্ম না হলে বাংলাদেশ হতো না-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৪৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওর্য়াড আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছালেক মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ার। দেশ বিরোধী চক্র তা হতে দেয়নি। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। সভায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমান হোসেন চৌধুরী, ফুল মিয়া, সেলিনা আক্তার শেলি, লোকমান হোসেন, ময়না মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com