বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বই মেলায় হবিগঞ্জের কবি ও লেখক

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৭৬ বা পড়া হয়েছে

“কবিতা সহে না দানব-যাতনা” এই শ্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্ত্বরে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী জাতীয় কবিতা উৎসব-২০১৪ উপলক্ষে দেশ বিদেশের কবি লেখকদের সাথে জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার কবি ও লেখকরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছেন কবি ও লেখক সিদ্দিকী হারুন, পার্থ সারথি রায়, রাজা স্মরণ ভট্টাচার্য্য, শফিউল আলম সেলিম, মুক্তাদির ইবনে সালাম, সঞ্জয় দাশ ও শিমুল সরকার। জাতীয় কবিতা উৎসবের উদ্বোধক বাংলাদেশের প্রধান কবি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য কবি পার্থ সারথি রায় স্বরচিত কবিতা ‘উত্তাল-১৩’ উপহার দেন। কবিতার আহ্বানে নির্মূল হউক সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিষবাষ্প এই চেতনাকে ধারণ করে কবিতা পরিষদের উপদেষ্টা সদস্য কবি লুৎফুর রহমান সরকার এবং কবিতা পরিষদ সভাপতি মন্ডলীর সদস্য কবি দিলওয়ারকে উৎসর্গ করা কবিতা উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছড়াকার ইয়াফেস ওসমান, সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীসহ খ্যাতিমান কবি লেখকগণ উৎসবে উপস্থিত ছিলেন। উৎসবে হবিগঞ্জের কবিরা স্বরচিত কবিতা আকৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com