সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে সততা স্টোর উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৪০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এলআর সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ। সংশ্লিষ্টরা জানান, সততা স্টোরে কোনো ম্যানেজার কিংবা বিক্রেতা নেই। পণ্যের গায়ে দাম লেখা রয়েছে। পণ্যে কিনে নির্ধারিত ক্যাশ বাক্সে দাম রেখে দেবে ক্রেতা নিজে। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও সুনাগরিক হিসেবে গড়তে সরকারের নিদের্শে স্কুল কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছে।
সততা স্টোর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মকসুদুল ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি উপাধ্যক্ষ আতাউর রহমান, বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com