মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৪৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলার চার্জশীট দেয়ার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা জহিরুল ইসলাম সোহেল এর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শেরপুর রোডস্থ সোনার খনি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জুয়েল ম্যানশনের সামনে এক পথ সভায় মিলিত হয়। উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাজহারুল ইসলাম। পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা জাকারিয়া আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুতুব উদ্দিন মাখন, ফরহাদ আহমেদ, আল আমিন চৌধুরী, হুমায়ূন আহমেদ, কপিল আহমেদ, কাজল আহমেদ, সোহেদ আহমেদ, জসীম উদ্দিন, জোলন উল্লা, জাসেদ আহমেদ, প্লাবন আহমেদ, সাইফুর রহমান বাবু, মিজান আহমেদ, বাবলু আহমেদ, হুমায়ূন রশীদ, আলাল আহমেদ, মোঃ নাবেদ মিয়া, দুরুদ মিয়া, সাগর আহমেদ, শোবন আহমেদ, ওয়াকিল আহমেদ, ইমন, ফরহাদ হোসেন বাবু, মিজাজুল মিয়া, ছোটন মিয়া, সবুর মিয়া, নিপু আহমেদ, পিয়াস আহমেদ, তন্ময় আহমেদ, আহমেদ জাকারিয়া, নোভেল, ঝিনুক, আপন, নাজু, শাফি, হৃদয়, শিবলু, মোহন, ঝিকু, ইমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com