বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ের হারুনী গ্রামে ৫শ’ পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়নের প্রত্যন্ত হারুনী গ্রামের প্রায় ৫শত পরিবারকে নতুন সংযোগ প্রদান করা হয়েছে। উপলক্ষে গতকাল শনিবার দুপুর ১২টায় গ্রামের ফুটবল খেলা মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হারুনী গ্রামের বিশিষ্ট মুরুব্বি যামিনী মোহন দাসের সভাপতিত্বে এবং প্রভাষক শংকর চন্দ্র দাসের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি এ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্ঠার, সাধারণ সম্পাদক ইকবাল হাসেন খান, বানিয়াচং পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ আবু জাফর, আজমিরীগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকাস্থ, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান সুশেনজীৎ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, জেলা শ্রমিকলীগ সিনিয়র সহ-সভাপতি প্রফুল্ল চন্দ্র ঘোপ, জেলা কৃষকলীগ নেতা শফিকুল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান খান, শাহজাহান মিয়া, আবুল হোসেন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি এ্যাডঃ নজরুল ইসলাম খান, নিলেশ চন্দ্র দাস, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জন্টু দাস, বর্তমান মেম্বার বাবুল চন্দ্র দাস, আকবর হোসেন রাজু, মাষ্টার বাবু অনিল কুমার, শশধর দাস, অমৃত লাল, বিষ্ণুপদ দাস, গোপাল চন্দ্র দাস, চন্দ্র সেন দাস (সেনু), বিকাশ চন্দ্র দাস, রাজেন্দ্র দাস, হেমেন্দ্র দাস, রাকেশ চন্দ্র দাস, গোপাল চন্দ্র দাস প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে হারুনী গ্রামের মুরুব্বি বাবু নগেন্দ্র চন্দ্র দাসের মৃত্যুতে তার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মজিদ খান বলেন, ২০১৮ সালের মধ্যে বানিয়াচঙ্গ উপজেলায় এবং আগামী ৬ মাসের মধ্যে কাগাপাশা ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com