বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরের তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৪৮৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলী প্রধান অতিথি হিসাবে নিমার্ণ কাজের উদ্বোধন করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাধিক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম, ফার ইষ্ট কোম্পানীর চেয়ারম্যান আসিফ মঈন, শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম চৌধুরী। ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, আদাঐর ইউ/পি চেয়ারম্যান, যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, জাপা সভাপতি কদর আলী মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রহম আলী, আওয়ামীলীগ নেতা দীপক কুমার রায়, মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে এ ফাঁড়ির ভবন তৈরী করার জন্য জমি দান করেন শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম চৌধুরী এবং ভবন নির্মাণ করে দিচ্ছেন ফার ইষ্ট কোম্পানীর চেয়ারম্যান আসিফ মঈন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com