বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফয়সল শায়েস্তাগঞ্জে দলীয় নেতাকর্মীর হাতে অবরুদ্ধ

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফয়সল আহমেদ শায়েস্তাগঞ্জে দলীয় নেতাকর্মীর হাতে অবরুদ্ধ থাকার পর পুলিশ ও স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের সহায়তায় মুক্ত হয়েছেন। শুক্রবার রাতে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারস্থ বাল্লা রেলওয়ে গেইট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
এদিকে পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে শায়েস্তাগঞ্জে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এসব কমিটিতে ত্যাগী নেতাকর্মীরা পদ না পাওয়া এ উত্তেজনা দেখা দেয় বলে একাধিক নেতাকর্মী জানিয়েছেন।
সূত্র জানায়, সম্প্রতি শায়েস্তাগঞ্জ পৌর ও কলেজ শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রদল। এ কমিটিতে দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের স্থান হয়নি বলে দাবী করেন পদবঞ্চিত নেতারা। কমিটি প্রকাশ হওয়ার পর থেকে পদবঞ্চিতদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উপযুক্ত পদ না পাওয়ায় উভয় কমিটি থেকে এ পর্যন্ত ৫ নেতা পদত্যাগ করেছেন।
এ উত্তেজনার মধ্যে ব্যক্তিগত প্রয়োজনে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার এলাকায় আসেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফয়সল আহমেদ। বিষয়টি টের পেয়ে পদবঞ্চিত নেতারা জড়ো হয়ে তাকে বাল্লা রেলওয়ে গেইট এলাকায় অবরুদ্ধ করে রাখেন। শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে এ খবর দেয়া হয়। এছাড়াও এ বিষয়টি স্থানীয় সিনিয়র নেতারাও জেনে যান। পরে থানা পুলিশ এসে অবরুদ্ধ অবস্থা থেকে ফয়সলকে মুক্ত করেন। এ সময় সিনিয়র নেতারা পদবঞ্চিতদের শান্তনা দেন। এতে উত্তেজনা প্রশমন হয়।
নাম প্রকাশে অনিচ্ছুুক কয়েকজন নেতাকর্মী জানান, যারা দীর্ঘদিন ধরে দল করে আসছে, তাদেরকে কমিটিতে মূল্যায়ণ করা হয়নি। এনিয়ে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিষয়টির দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com