বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ॥ আহত ৪

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন যাত্রী।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের ৬নং পুলের সামনে বৃহ¯পতিবার বিকেল এ দুর্ঘটনাটি সংঘঠিত হয়।
তিনি জানান, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি মিনিবাস ও শ্রীমঙ্গল থেকে ভৈরববাজারগামী একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংর্ঘষ হলে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহতবস্থায় আরো ৫জনকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সরকারী হাসপাতালে প্রেরণ করলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আরো একজন মারা যান। নিহতরা হলেন মৌলভীবাজারের ইমামবাজার এলাকার বাসিন্দা সিএনজি চালক সাইফুল ইসলাম (৩০) ও সিএনজির যাত্রী মৌলভীবাজার কনকপুর এলাকার ইখতার মিয়া (৩২)। দূর্ঘটনাকবলীত গাড়ী দুটিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com