বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ হবিগঞ্জে পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষ্যে গত ১ মার্চ হবিগঞ্জ পুলিশ লাইনে বিভিন্ন কর্মসচি পালন করা হয়। সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইনে নির্মিত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। এ সময় পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে পুলিশ লাইনের ড্রিলসেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ পরিদর্শক মোঃ কাওছার আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র। এতে সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ কনষ্টেবল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহ গ্রামের আফসার উদ্দিন, বাহুবল উপজেলার আব্দানারাইন গ্রামের আলফু মিয়ার পুত্র নিহত পুলিশ কনষ্টেবল আব্দুল বারিক ও সদর উপজেলার নিজগাও গ্রামের পুলিশ কনষ্টেবল নিহত আবুল খায়ের এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের ক্রেষ্ট প্রদান করা হয়।
এখন থেকে প্রতি বছরের ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com