মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রত উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার রতœা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনির উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সুবিদপুর ইউ/পি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শুকরানা, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দাল হোসেন খাঁন। প্রধান অতিথির বক্তিতায় এস.এম মুনির উদ্দিন বলেন, আজকের ছাত্র/ছাত্রীরা আগামীতে দেশ গড়ার নেতৃত্ব দিবে। তাই তাদেরকে উচ্চ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানান। পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাঁন বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা মিয়া, শিক্ষক মিজানুর রহমান, ইউ/পি সদস্যা আলেয়া আখঞ্জি, শিক্ষার্থী এহিয়া চৌধুরী, তানভীর হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের। পরে বিদ্যালয়ে মিলাদ মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খাঁন। অনুষ্ঠানে মিলাদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি এস.এম মুনির উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com