বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ বই মেলায় নাগর দোলা দুর্ঘটনায় ৩ শিশু আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের পশু হাসপাতালের মাঠে পৌর সভার বই মেলায় স্থাপিত নাগর দোলায় চালকের গাফিলতির কারণে দূর্ঘটনায় পতিত হয়ে ১০ বছরের শিশু সাইমসহ ৩ জন মারাত্মক আহত হয়েছে। তাৎক্ষনিক সাইম (১০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মূমুর্ষু অবস্থায় সিলেট ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সাইম উপজেলার গুজাখাইর গ্রামের মাওলানা আব্দুল কাদির হোসাইনীর ছেলে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইফতেখার আলম জানান, শিশুটিকে গুরুত্বর আহত অবস্থায় লোকজন হাসপাতালে নিয়ে এসেছিলেন। আমরা প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি। তবে শিশুটির অবস্থা খুবই খারাপ।
স্থানীয় লোকজন জানান, নাগর দোলা চালাতে ৩ জনের প্রয়োজন, ১ জন লোক দিয়ে তা চালিত হয়। কর্তৃপক্ষের কামখেয়ালীর কারনে এ দূর্ঘটনাটি ঘটেছে।
সাইমের পিতা কান্না জড়িত কন্ঠে বলেন, আমাকে না জানিয়ে আমার অবুঝ শিশুকে কেন নাগর দোলায় তুলে এ ঘটনা ঘটানো হলো। আমি এর সুষ্ঠু বিচার চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com