বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা ছাত্রলীগের সম্মেলনের দাবিতে হবিগঞ্জ শহরে মিছিল

  • আপডেট টাইম রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানানো হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় বৃন্দাবন সরকারী কলেজ থেকে মিছিল শুরু হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে নেতাকর্মীরা কিছু সময় রাস্তা অবরোধ করে। এতে শহরের প্রধান সড়কে মারাত্মক যানজট সৃষ্টি হয়। পরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানীর অনুরোধে নেতাকমীরা অবরোধ প্রত্যাহার করেন। এসময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা ওই স্থানে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শিপন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত, জেলা ছাত্রলীগ নেতা ফয়সল, মাসুক, নাসির, সেতু, বিভু, জসিম, আব্দুল্লাহ, সালমান, সাইদুর প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ৬ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগ কমিটি ঘোষণা করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক বছর মেয়াদী কমিটির মেয়াদ ইতিমধ্যে ২৭ মাস অতিক্রম করেছে। এনিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দেও দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com