বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক সালাম শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান জেকে হাইস্কুল

  • আপডেট টাইম রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা শিক্ষা মূল্যায়ন কমিটি উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এবং শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টানের নাম নির্বাচিত করেছেন। গত ১৫ই ফেব্র“য়ারি উপজেলা নির্বাহী অফিসার ও মূল্যায়ন কমিটির সভাপতি তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্টিত কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাদেক হোসেন প্রমুখ। নির্বাচিত শ্রেষ্ট প্রধান শিক্ষক হলেন নবীগঞ্জ শহরের শত বছরের ঐতিহ্যবাহি বিদ্যাপিট নবীগঞ্জ যোগল-কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান হলো নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়। নবীগঞ্জ উপজেলার প্রায় ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শিক্ষার গুণগতমান বিবেচনা করা হয়।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের গহরপুর গ্রামের কৃতি সন্তান মোঃ আব্দুস সালাম ২০১২ সনে নবীগঞ্জ জে কে হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে মৌলভীবাজারের সাধুহাটি উচ্চ বিদ্যালয়, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন। নবীগঞ্জ জে কে হাই স্কুলের যোগদানের পর থেকেই স্কুলের শিক্ষার পরিবেশ, অবকাটামো উন্নয়নসহ দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দক্ষতায় স্কুলের শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ জেএসসি, এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। মোঃ আব্দুস সালাম শিক্ষকতার পাশাপাশি নিয়মিত গান লিখেন। এবারের একুশে বই মেলায় তাঁর লেখা “খুঁজি যারে-পাইনা তারে” নামে গানের বই প্রকাশিত হয়েছে। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com