বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৪০০ বস্তা চাল নিয়ে ট্রাকচালক উধাও

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৮৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৪০০ বস্তা চালসহ ট্রাক নিয়ে এক চালক উধাও হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন ট্রান্সপোর্ট ব্যবসায়ীও। তারা এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বন্ধন ট্রান্সপোর্টের মালিক সুহেল মিয়া জানান, তারা প্রায় সময় গাড়ি ভাড়া করে বিভিন্ন ব্যবসায়ীর মালামাল পরিবহনের ব্যবস্থা করে দেন। আর বিভিন্ন স্থান থেকে মালামাল নিয়ে আসা গাড়িগুলোও তাদের সাথে যোগাযোগ করে কেউ মালামাল পরিবহন করতে চায় কিনা সে জন্য। সে ক্ষেত্রে তারা গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্সে, গাড়ির কাগজপত্র, চালক ও মালিকের মোবাইল নম্বর নিশ্চিত হয়ে ভাড়ার ব্যবস্থা করে দেন। এর ধারাবাহিকতায়ই তারা এ গাড়িটিও ভাড়া করে দিয়েছিলেন।
কিন্তু চালক তার জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও পরিবহন শ্রমিক ইউনিয়নের পরিচয়পত্র হারিয়ে গেছে মর্মে গাজীপুরের জয়দেবপুর থানার একটি জিডির কপি দেন। কিন্তু গাড়ি চালক ও তার দেয়া মালিকের মোবাইল ফোন নাম্বারে বার বার তারা যোগাযোগ করে নিশ্চিত হয়ে ১৫ ফেব্র“য়ারি হবিগঞ্জ থেকে কক্সবাজার যাওয়ার জন্য ভাড়া নিয়েছিলেন।
গত ১৬ ফেব্র“য়ারী সকাল থেকে ট্রাকেরচালক ও তার দেয়া মালিকের মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছেন। রাত পর্যন্ত বন্ধ পাওয়ায় তাদের মাঝে সন্দেহ দেখা দেয়। তারা এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেন।
বন্ধু অটো রাইস মিলের মালিক মোঃ আব্বাস উদ্দিন জানান, গত ১৫ ফেব্র“য়ারি ৪০০ বস্তা চাল কক্সবাজার পাঠানোর জন্য তারা বন্ধন ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে একটি ট্রাক ভাড়া করেন। কিন্তু এখনও পর্যন্ত তাদের চাল গন্তব্যে পৌঁছেনি। চালকল মালিকরা এ বিষয়ে বৈঠকে বসেছিলেন। ট্রান্সপোর্ট মালিকরা বলেছেন, গাড়ি পাওয়া যাক বা না যাক তারা চালের মূল্য পরিশোধ করবেন। খোঁয়া যাওয়া চালের মূল্য প্রায় ৬ লাখ ৩৪ হাজার টাকা।
হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, এ বিষয়ে আপোষের জন্য তারা আলোচনা করছেন। ধারণা করা হচ্ছে, এটি তাদের ব্যবসায়ীক দ্বন্দ্বের জের হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com