সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

আজ একুশে ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৮৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রক্তে রাঙ্গানো একুশে ফেব্র“য়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালী জাতির ঐতিহ্য ও গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলা দাবীতে ১৪৪ রাধা ভঙ্গ করে রাজ পথে নেমে আসে বাংলার ধামাল ছেলেরা। পুলিশের বুলেটের আঘাতে প্রাণ বির্সজন দেন সালাম, জব্বার, বরকত, রফিক, সফিকসহ নাম না জানা আরো অনেক বাঙ্গালী। বায়ান্নর মহান ভাষা আন্দোলন। রক্তে রাঙানোর ঐতিহাসিক দিনটি বাঙালি জাতি কোনো দিনই ভুলতে পারবে না। তা চোখ বুজেই বলে দেয়া যায়। স্মৃতিঘেরা এই দিনটির দিকে যদি আমরা পেছন ফিরে তাকাই তাহলে আমাদের চোখে ফুটে ওঠে প্রতিটি বছরের একুশে ফেব্র“য়ারীর ভোররাতের চিত্র। জেলা শহর নয়, উপজেলাগুলো এবং সেখান থেকে প্রতিটি ইউনিয়ন ও গ্রাম সর্বত্র একুশের প্রভাতফেরি নগ্নপদে অসংখ্য তরুণ, তরুণী, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, সবাই ছুটে চলে নিজ নিজ এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবিগঞ্জের বৃন্দাবন কলেজে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের। ফুলে ফুলে বরে উঠে হবিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার।
গতকাল রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঅঞ্জলী অর্পন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com