মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ফান্দাউক সৈয়দ নাছিরুল হক মাসুম (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠান

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার ফান্দাউক মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে ও সৈয়দ মাসুম (রহ:) ফাউন্ডেশনের সহযোগিতায় কৃতি শিক্ষাথীদের পুরস্কার বিতরণ, সৈয়দ নাছিরুল হক মাসুম (রহঃ) জীবনী নিয়ে আলোচনা সভা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মাদ্রাসা চত্বরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফান্দাউক দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুনের সভাপতিত্বে মাওলানা সৈয়দ আশরাফ উদ্দিন শামীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আল হোসাইনী, পীরজাদা সৈয়দ বাহাউদ্দিন খোকন, পীরজাদা সৈয়দ রোরহান উদ্দিন, মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আবু বক্কর ভুইয়া, অধ্যক্ষ আজগর আলী, অধ্যক্ষ মোঃ ইলিয়াছ আল-ইসলাহী, সুপারেন্টেডেন্ট মোঃ আহসানুল হক, সুপার মোঃ জহিরুল ইসলাম, সৈয়দ সাইফুদ্দিন আহম্মদ শিবলী, নাসিরউদ্দিন রানা। অনুষ্ঠানে শাহসূফী আলহাজ্ব মাওলানা সৈয়দ নাছিরুল হক মাসুম আল কাদরীর (রহঃ) জীবনীর ওপর বক্তব্য রাখেন হাফেজ আবদুর রহমান,সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা প্রমূখ। অনুষ্ঠানে এক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
এর আগে সৈয়দ নাছিরুল হক মাসুম (রহঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্বেরাত, গজল, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com