বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজমিরীগঞ্জে এনজিওর সুদের টাকা পরিশোধ করতে না পারায় বিষপান গৃতবধুর আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৯৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে এনজিওর সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আনোয়ারা আক্তার (৩০) নামের তিন সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের হাথির মিয়ার স্ত্রী। মঙ্গলবার দুপুর ২টায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে আনোয়ারা আক্তার। এক পর্যায়ে পরিবারের অগোচরে সে বিষপান করে ছটফট করতে থাকে। মূমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাঃ বজলুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনোয়ারার স্বামী জানান, ৫ বছর পুর্বে একই উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার কন্যা আনোয়ারাকে বিয়ে করেন। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি কন্যা ও একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। অভাব অনটনের সংসারে তাদের আর্থিক দৈন্যদশা চলতেই থাকে। কৃষিকাজ করে হাথির মিয়ার একার পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছিল না। সম্প্রতি আনোয়ারা হাঁস মুরগি ও ছাগল পালনের জন্য স্থানীয় ব্র্যাক অফিস থেকে ১২ হাজার টাকা ঋণ গ্রহণ করে। সুদে আসলে এ টাকা ৯০ হাজার টাকা হলে মানসিকভাবে ভেঙ্গে পড়ে আনোয়ারা। টাকা পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মাঝে প্রায়ই ঝগড়া হতো বলে জানান হাথির মিয়া। এ নিয়ে দিন দিন আনোয়ারা ও স্বামী হাথির মিয়ার মাঝে ভুল বুঝাবুঝি চলতে থাকে। আনোয়ারা স্বামীর উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com