বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘এসো মিলি প্রাণের টানে’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে হবিগঞ্জস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সারাদিন আনন্দে মেতে উঠেছিলেন ৩ শত প্রাক্তণ শিক্ষার্থী। শুক্রবার রাতে যখন সাংস্কৃতি অনুষ্ঠান শুরু হয় তখন সকলেই ফিরে গিয়েছিলেন ক্যাম্পাস জীবনে। নেচে-গেয়ে মাত করে দেন সবাই। আর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য শাটল ট্রেন এর ছবি দেখে নিজেরা ক্যাম্পাসেই আছেন বলে অনুভব করেন। এর আগে শুক্রবার সকালে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক সফিকুল বারী চৌধুরী আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায়।

????????????????????????????????????

????????????????????????????????????

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকন উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিকসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা। রাতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
প্রধান অতিথির বক্তব্যে সচিব অশোক মাধব রায় বলেন, এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জের শিক্ষার্থীরা সকল ক্ষেত্রেই নেতৃত্ব দিত। বিশ্ববিদ্যালয়ের স্মৃতিকে ধারণ করে জেলা পর্যায়ে অনুষ্ঠান আয়োজন এই প্রথম।
অনুষ্ঠানে ৪ মরহুম ছাত্র অ্যাডভোকেট সামছুদ্দির আহমেদ রানা, ড. মঞ্জুরে এলাহী তরফদার, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ ও শাহ আফজাল আহমেদ এর পরিবারকে সম্মাননা জানানো হয়। সামছুদ্দিন রানার মেয়ে রুহছানিয়া রোহান রুনিয়া অনার্স ও মাস্টার্স পরীক্ষায় ১ম শ্রেণীতে ১ম স্থান অর্জন করায় ক্রেস্ট তুলে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা মরহুম শাহ আবিদুর রহমানের ৫ মেয়ের সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ায় তার স্ত্রীর হাতেও ক্রেস্ট তুলে দেয়া হয়।
এছাড়াও পিঠা উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সফিকুল বারী আওয়ালকে আহবায় করে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com