বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ বিআরডিবির উপ পরিচালক শংকর কুমার পালকে বান্দরবনে বদলী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিআরডিবির উপ-পরিচালক শংকর কুমার পালকে হবিগঞ্জ থেকে বান্দরবন জেলায় বদলী করা হয়েছে।
জানা যায়, শংকর কুমার পাল গত ২০১১ সালের ২৪ অক্টোবর হবিগঞ্জ বিআরডিবির উপ-পরিচালক পদে যোগদান করেন। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে উঠে আসে একাধিক ঘুষ, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ। যার প্রেক্ষিতে গত ২০১২ সালের ৯ নভেম্বর ইউসিসিএ, ইউবিসিসি লিঃ এর সভাপতি ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রধানসহ ৫৩ জনের নাম সম্বলিত একটি অভিযোগপত্র আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি’র সুপারিশসহ বিআরডিবির মহা-পরিচালক বরাবরে দাখিল করা হয়। যার প্রেক্ষিতে সদর দপ্তর কর্তৃক তদন্ত সম্পন্ন করা হয়।
পরবর্তীতে গত ১লা আগস্ট বিআরডিবি সদর দপ্তরের ৪৪৯২ নং স্মারকে শংকর কুমার পালকে হবিগঞ্জ থেকে বান্দরবন জেলায় বদলী করা হয়। যার ভিত্তিকে শংকর কুমার পাল গত ১৪ আগস্ট হবিগঞ্জ থেকে চলে যান।
সূত্রে জানায়, তার বদলী হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেন হবিগঞ্জ বিআরডিবির কর্মকর্তা কর্মচারীগণ। যার সুবাদে বিআরডিবির কর্মকর্তা চর্কচারীগণ গত মঙ্গলবার রাত ৯টার দিকে এমপি আবু জাহিরের বাসায় গিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে কৃতজ্ঞতা জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com