বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে র‌্যাবের অভিযান ২ মাদক পাচারকারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৫৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে, শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জুবন গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে শাহীন মিয়া এবং একই উপজেলার কামারগাঁও গ্রামের জব্বর মিয়ার ছেলে আব্দুল মান্নান। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল র‌্যাব সদস্য দক্ষিণ শাহপুর রেল ষ্টেশন এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
র‌্যাব-৯ এর ডিএডি পল্লব কুমার সাহা জানান, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শাহপুর রেল ষ্টেশন এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে শাহীন মিয়া ও আব্দুল মান্নানকে ১৪২ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি পল্লব কুমার সাহা বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। গতকাল বৃহষ্পতিবার দুপুরে গ্রেফতার দুই ইয়াবা ব্যবসায়ীকে হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com