সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজ শায়েস্তাগঞ্জ পৌর পরিষদের এক বছর পূর্তিতে জনতার মুখোমুখি হচ্ছেন পৌর মেয়র ছালেক মিয়া

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৫৩ বা পড়া হয়েছে

সম্মানিত প্রিয় শায়েস্তাগঞ্জ পৌরবাসী,
আসসালামু আলাইকুম/আদাব। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেন। ৭ ফেব্র“য়ারি আমি দায়িত্বভার গ্রহণ করি। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মেয়র নির্বাচিত হলে, প্রতি বছর জনতার মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করব। ৭ ফেব্র“য়ারি আমাদের পৌর পরিষদের এক বছর পূর্ণ হল। তাই সেই প্রতিশ্র“তি অনুযায়ী আজ ৮ ফেব্র“য়ারী ২০১৭ খ্রিঃ রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বছর পূর্তি উপলক্ষে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সমাজের বিভিন্ন পেশাজীবি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তাই এ অনুষ্ঠানে প্রিয় পৌরবাসীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সুন্দর ও স্বার্থক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জবাবদিহিতায় বিশ্বাসী। আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে আপনাদের সেবা ও শায়েস্তাগঞ্জের উন্নয়নের জন্য পৌরসভার মেয়র হিসেবে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা পালনে আমি অঙ্গীকারবদ্ধ। আমার কাজের জবাবদিহিতা নিশ্চিত করা আমার দায়িত্ব। এই লক্ষ্যে আমি এবং আমার পৌর পরিষদ, আমাদের দায়িত্ব গ্রহণের এক বছর পুর্তি উপলক্ষ্যে আমাদের এক বছরের সকল কর্মকান্ডের সামগ্রীক বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে এবং আপনাদের সকল প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছি। আগামীর শায়েস্তাগঞ্জ কেমন চান আপনারা, আপনাদের সকল প্রত্যাশা জানতে চাই। আপনাদের পরিকল্পনা ও সহযোগিতা নিয়ে এগিয়ে নিতে চাই আমাদের সকল উন্নয়ন কার্যক্রম। সকলের সহযোগিতা এবং আমাদের জবাবদিহিতায় আমরা আমাদের কাজ করতে চাই। তাই সকলের প্রতি অনুরোধ আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করে শায়েস্তাগঞ্জের উন্নয়নে আপনারা আমাদের সহযোগিতা করবেন।
মোঃ ছালেক মিয়া
মেয়র
শায়েস্তাগঞ্জ পৌরসভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com