বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাই’র জিরুন্ডায় সংঘর্ষে আহত নোমান মিয়া ঢাকায় মারা গেছে

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৯৬২ বা পড়া হয়েছে

আবুল কাশেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে শিশুদের মাছ ধরা কেন্দ্র করে সংঘষে আহত নোমান মিয়া (২৮) মারা গেছেন। গত শনিবার দিবাগত ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নোমানের মৃত্যুর খবর শুনে তার পরিবারের মধ্যে শোকের মাতন চলছে। আহত সূত্রে জানা যায়, গত বুধবার ওই গ্রামের আলা উদ্দিন মিয়ার ভাতিজার সাথে ওই গ্রামের রোমান মিয়ার ভাতিজার মাছ ধরা নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৭ জন আহত হয়। এর মাঝে গুরুতর আহত অবস্থায় রোমান মিয়া (৩০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সকল প্রকার বিশৃংখলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com