বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভবানীপুর বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির। এ উপলক্ষে ভবানীপুর স্কুল মাঠ প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উৎপল কুমার দাশের সভাপতিত্বে ও মন মোহন দাশের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক নেপাল চন্দ্র দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোহেল আহমেদ এবং গীতা পাঠ করেন সুনির্মল ভট্টাচার্য্য। এছাড়াও বক্তব্য রাখেন বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, এডঃ মাহফুজ মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি এডঃ খোকন গোপ প্রমুখ। এ সময় এমপি আবু জাহির অচিরেই ভবানীপুর উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরের ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com