মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবুকে রয়েল ক্রিকেট ক্লাবের সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার রয়েল ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে গতকাল সোমবার সন্ধায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়। ক্রিকেট ক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মমিনুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), সাংগঠনিক সম্পাদক মির্জা হুসাইন আহমদ হামজা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী। বক্তব্য রাখেন ছাত্রসমাজের সভাপতি এম এ মতিন চৌধুরী, জাপা নেতা শেখ ফয়জুল ইসলাম দিনু, ক্রিকেট খেলোয়ারদের পক্ষে বক্তব্য রাখেন, আমীন, লিংকন, অপু, লিটন, অনিল, পিকলু, পিট্রুল, রুমান, রুনি, দুর্জয়, আনন্দ, অভি, রিপন প্রমুখ। পরে ক্রিকেট ক্লাবকে সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এক সেট খেলার জার্সি প্রদান করেন। এ সময় ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com