বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইমামবাড়ীতে বাস চেকারদের বিরুদ্ধে টমটম মালিক-চালকদের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টমটম ভাংচুর ও চালকদের নির্যাতন করার প্রতিবাদে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বাস চেকারদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে ইমামবাড়ী রাজরানী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভার আয়োজন করে ইমামবাড়ী টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এতে সভাপতিত্ব করেন মতিউ রহমান চৌধুরী ছানু। বক্তব্য রাখেন, জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হোসেন আখনজি, উমেদনগর-আলীগঞ্জ টমটম মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সানু মিয়া, সহ-সভাপতি পীর সিজিল শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সিজিল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আওয়াল মিয়া, প্রচার সম্পাদক মোঃ কাশেম মিয়া, অর্থ সম্পাদক মোঃ কাজল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর মিয়া, মোঃ নির্দন মোল্লা, ইমামবাড়ী টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ জুয়েল মিয়া, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল কাসেম ও তাহির মিয়া। এ সময় উপস্থিত ছিলেন শত শত টমটম মালিক-শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তরা হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক টমটমের জন্য নিরাপদ সড়ক ঘোষণা করেন এবং বাস চেকাররা যদি টমটম চালকদের নির্যাতন করে তাহলে আগামী ৪ ফেব্র“য়ারি শনিবার আলীগঞ্জ বাজারে আবারও প্রতিবাদ সভা করা হবে। আন্দোলনের কর্মসূচি হিসেবে গতকাল শুক্রবার সারাদিন হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে টমটমের ধর্মঘট পালন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com