শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

গরীব দুঃখী শীতার্থদের মাঝে হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের কম্বল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের পক্ষে থেকে গরীব দুঃখী শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকালে সোনালী ব্যাংক প্রধান কার্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।
এসোসিয়েশনের সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক এর ডিজিএম মোঃ সামছুল আলম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ।
এতে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক হাসান আহমেদ মঈন, এবি ব্যাংকের ব্যবস্থাপক লিয়াকত আলী খান, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক অশোক দত্ত, ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মনতোষ পাল, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বিধান চন্দ্র দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, ব্যাংকার্স এসোসিশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম সিদ্দিকী। অনুষ্ঠানে শতাধিক গরীব অসহায় শীতার্থ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com