মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৫৬৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ রবিবার রাতব্যাপী পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পিতা, পুত্র, কন্যা, স্ত্রী ভাই বোনসহ ৮ জনকে গ্রেফতার করেছে।
প্রেফতারকৃতরা হচ্ছে, করগাও ইউনিয়নের শাকুয়া গ্রামের সাগর-শান্তি গ্র“পের মধ্যে ঘটে যাওয়া একাধিক হত্যা মামলার আসামী সাগর গ্র“পের প্রধান মঈনুল, আকলুছ মিয়া, বড় শাকুয়া গ্রামের দুলাল দাশের পুত্র মাদ্রকদ্রব্য আইনে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাজু দাশ, পাঞ্জরাই গ্রামের নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আঃ মতলিব, তার মা জরিনা বেগম, স্ত্রী ওজুফা বেগম, বাউসা ইউনিয়নের মাইজগাও গ্রামের সাজিদা আক্তার, তার ভাই জাবেদ মিয়া ও দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের দানিস মিয়ার পুত্র নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টর আসামী সফিক মিয়া (৩৫)।
গত রোববার রাতে নবীগঞ্জ থানার পুলিশ ইন্সেপেক্টর (অপারেশন) জিয়াউর রহমানের নেতৃত্বে এস আই মোবারক হোসেন, পলাশ চন্দ্র দাশ, চান মিয়া, আব্দুর রহমান, এএসআই জয়ন্ত দাশ তালুকদার ও একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com