বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইমদাদ ডেইলি ট্রাইব্যুনাল এর বানিয়াচং

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেনবানিয়াচং প্রতিনিধি ॥ সাংবাদিক ইমদাদুল হোসেন খান ইংরেজী জাতীয় দৈনিক ‘দ্যা ডেইলি ট্রাইব্যুনাল’ এর বানিয়াচং উপজেলা প্রতিনিধি নিযুক্ত হয়েছেন। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শিহরণ রশিদ স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাকে বানিয়াচং প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। ইমদাদুল হোসেন খান প্রাচীনতম বাংলা পত্রিকা ‘দৈনিক সংবাদ’ এর বানিয়াচং উপজেলা প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’, সিলেটের প্রাচীনতম পত্রিকা ‘দৈনিক যুগভেরী’ ও হবিগঞ্জের ‘দৈনিক স্বদেশ বার্তা’ পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন। ইতিপূর্বে তিনি ‘দৈনিক সকালের খবর’ ও হবিগঞ্জের ‘দৈনিক প্রতিদিনের বাণী’ পত্রিকায় সুনামের সাথে কাজ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে কলামও লিখে আসছেন। তিনি মৃদুভাষণ, বাংলা নিউজ আপডেটসহ বিভিন্ন অনলাইন পত্রিকায়ও কাজ করে যাচ্ছেন। বানিয়াচং থেকে প্রকাশিত অধুনালুপ্ত ‘সাপ্তাহিক সাহসী কণ্ঠ’ পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com