বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট থানায় ওসি’র সবজি বাগানে বাম্পার ফলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৭৫৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ যে রাধে, সে চুলও বাধে। চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সবজি বাগান করে এ প্রবাদ বাক্যের প্রকৃষ্ট উদাহরণ সৃৃষ্টি করেছেন। সেই সাথে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া ভাল সবজি চাষ করা যায় এ বিষয়টিও তিনি কৃষকদেরকে উদ্বুদ্ধ করলেন।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ২০১৬ সালের ১৭ ফেব্র“য়ারি যোগদান করেন। যোগদানের পর পরই তিনি চুনারুঘাট থানাকে সাজিয়েছেন শৈল্পিক নৈপুন্যে। তাঁর প্রচেষ্টায় ফলজ, ভেষজ গাছের বাগানসহ থানার পেছনের পতিত জমিতে চোখ ধাঁধানো শীলকালীন সবজির সমারোহ গড়ে উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার ৯০শতক পতিত জমিতে বাঁধা কপি, ফুল কপি, সরিষা, মুলা, টমেটো, আলু, পানি লাউ, মিষ্টি কুমড়া, ধন্যা পাতা’র ফসল ফলানো হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। উৎপাদিত সবজির একটি অংশ এলাকার দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।
ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, কৃষি অফিসারের সাথে আলোচনা করে কোনো প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শীতকালীন সবজিগুলো চাষ করেছি। যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়ে প্রাকৃতিকভাবে ফসল ফলাতে পারে। প্রশাসনিক কাজ করে অবসর সময়ে এ সবজি চাষ যদি একজন কৃষককেও অনুপ্রাণিত করে এতেই আমার ও আমাদের সাফল্য। আমরা এলাকার দরিদ্রসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে এগুলো বিতরণ করছি। যাতে তারা নির্ভেজাল সবজির স্বাদ নিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com