বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রায়ধর বাজারে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রায়ধর বাজার থেকে আটক মাদকসেবী রজব আলী (৫৫) কে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে রজব আলীকে আটক করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইলা চৌধুরী রজব আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমান। তিনি জানান, রজব আলী দীর্ঘদিন ধরে মাদকসেবন ও বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে রায়ধর গ্রামের মৃত আতর আলীর পুত্র। গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com