বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে কুয়া থেকে চা-শ্রমিকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ৫৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ক্লাব লাইন এলাকায় কুয়ায় পড়ে এক চা শ্রমিকের প্রাণহানি ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত চা-শ্রমিক চন্ডিছড়া চা বাগানের মৃত প্রমোদ দেবের ছেলে সুমন দেব (৩৫)। ধারণা করা হচ্ছে, সে নেশাগ্রস্ত হয়ে শনিবার রাতে কোন এক সময় প্রায় ২০ ফুট গভীর কুয়ায় পড়ে যায়।
পারিবারিক সূত্রে জানায়, শনিবার রাতে সুমন দেব চিমটিবিল চা বাগানের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়ে রাতে আর বাসায় ফেরেন নি। গতকাল রোববার বিকেল ৩টার দিকে কুয়ার পার্শ্ববর্তী রেন্টু শীলের বাড়ির লোকজন কুয়া থেকে পানি আনতে গেলে পানিতে লাশ ভাসতে দেখতে পায়। পরে তারা বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানালে বাগান কর্তৃপক্ষ চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী ও চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। প্রায় ২০ ফুট গভীর কুয়া থেকে লাশ উদ্ধারের জন্য শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কুয়া থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাগানবাসীর অনেকেই জানান, সুমন দেব প্রায়ই নেশা করতো। তারা ধারণা করছে রাতে মদপান করে কোন সময় কুয়ায় পড়ে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com