বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট ॥ পৃথক পৃথক কারণে কারাদন্ড ও জরিমানা আদায়

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। শ্রীমঙ্গলের সহকারী কমিশনার ভুমি বিশ্বজিৎ পাল এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরির্দশক অমর কুমার সেন এর নেতৃত্বে গোপন সূত্রের খবর পেয়ে ভুরভুরিয়া চা বাগান এলাকা থেকে গাঁজা বিক্রয়কালে গাঁজা বিক্রেতা রাজ কুমার রিকিয়াসনকে মালামাল সহ আটক করে ৬ মাসের সশ্রম কারদন্ড এবং গাঁজা সেবন করে মাতলামিরত অবস্থায় ভরকানু এবং স্বপন কর নামের দুই ব্যক্তিকে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও বিকেলে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার ভুমি বিশ্বজিৎ পাল এবং বি.এস.টি.আই সিলেট অফিসের ফিল্ড অফিসার মোঃ মেসবাহ-উল-হাসান সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় শ্রীমঙ্গল উপজেলার বেশকটি দোকানে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে বিষাক্ত হাইডোজ মিশিয়ে বেকারী পন্য উৎপাদন করা এবং বি.এস.টি.আই এর অনুমোদন বিহীনভাবে তা বাজারজাত করার কারণে পঁচাশি হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com