শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে ভারতীয় মদ ভর্তি মাইক্রোবাসসহ আটক ১

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ৬৬৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাক-সিলেট মহাসড়ক (পুরাতন) মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান এলাকায় মাইক্রোবাস যোগে ভারতীয় মদ পাচারকালে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এ সময় অন্য দু’ মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। এছাড়া ৪ কেজি ভারতীয় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, বুধবার ভোররাতে তেলিয়া পাড়া সিমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবি টহলদল উল্লেখিত এলাকায় একটি মাইক্রেবাস (ঢাকা মেট্রো চ-৫১-৯৬৬৬) আটক করে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর গ্রামের জলফু মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫) কে আটক করলেও উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র তাজু মিয়া (৪০) বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের কামাল মিয়া (৩৫) কৌশলে পালিয়ে যায়। এছাড়া বুধবার সকাল ১০টায় মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই কামরুল ইসলাম উপজেলার ঘিলাতলী রাস্তা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ আল-আমিন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকের গ্রেফতার করেছেন। ধৃত আলআমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের মোছা মিয়ার ছেলে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com