বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ শহরের প্রধান সড়ক দিয়ে বিরতিহীন বাস চলাচল বন্ধ ॥ দুর্ভোগ

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ৫২৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক দিয়ে বিরতিহীন বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় সপ্তাহখানেক ধরে অজ্ঞাত কারণে পৌর শহরের ‘শায়েস্তাগঞ্জ-জংশন সড়কে বিরতিহীন বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে শহরের দাউদনগর বাজার থেকে সিলেট ও হবিগঞ্জগামী স্কুল, কলেজসহ তৃণমূল পর্যায়ের শত শত যাত্রীরা লোকাল ও অন্যান্য যানবাহনে করে গন্তব্যে যেতে হচ্ছে। এদিকে শহরের গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে বিরতিহীন বাস চলাচল করার দাবী জানিয়েছেন ভূক্তভোগীরা। অন্যথায় তারা দাবী আদায়ে আন্দোলন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে মাসুক রানা জানান, আমি বিরতিহীন বাসের নিয়মিত যাত্রী। কিছুদিন ধরে শহরের প্রধান সড়ক দিয়ে বাস চলাচল বন্ধ থাকায় সমস্যা হচ্ছে। তিনি জানান, প্রতিদিন দাউদনগর বাজার পয়েন্ট থেকে বিরতিহীন বাসে শত শত স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা যাতায়াত করে আসছেন। হঠাৎ করে এ বাস সার্ভিস বন্ধ হওয়ায় এসব যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
মাসুক রানা’র ন্যায় এসব তথ্য নিশ্চিত করে কলেজ শিক্ষার্থী লিমা, রুবী, অপু দাশ, সুজনরা এ সড়ক দিয়ে বাস চলাচলের জোর দাবী জানিয়েছেন। তা না হলে তারা দাবী আদায়ে আন্দোলনে যাওয়ার কথা ভাবছেন।
অপর সূত্র জানায়, হবিগঞ্জ শহরগামী শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দেওয়ার কারণে বিরতিহীন বাস এ পথ দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বাসের এক হেলপার জানান, এ সড়কে যানজট থাকায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়ক দিয়ে বিরতিহীন বাস চলাচল করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com