বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চানপুর গ্রামের শহীদ হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার ॥ স্বীকারোক্তি

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের চাঞ্চল্যকর শহীদ হত্যা মামলার প্রধান আসামী শামীমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সে ওই গ্রামের আব্দুস সহিদের ছেলে। মঙ্গলবার রাতে হবিগঞ্জের ডিবি পুলিশের একটি দল সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকাল বুধবার হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম এর আদালতে হত্যাকাণ্ডের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শামীম। গত বছরের ১ অক্টোবর শহীদকে হত্যা করে একটি গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি অফিসার আজমিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। গতকাল সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com