বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা জাসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ফিরোজ-এর রোগমুক্তি কামনায় মিলাদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ৪২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাসদের কেন্দ্রীয় নেতা ও হবিগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব হবিগঞ্জ কোর্ট মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি এডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, এডভোকেট সরকার মোঃ আব্দুস শহীদ, জাসদ নেতা শফিকুল বারী আউয়াল, খায়রুল মনসুর চৌধুরী মজনু, এডভোকেট কামরুল ইসলাম সেলিম, শাকিল মোহাম্মদ, আখলাক হোসেন মানু, সরওয়ার জাহান লিটন, মাহফুজুর রহমান বাবলু প্রমুখ।
উল্লেখ্য, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছে। নেতাকর্মীরা তার রোগমুক্তি কামনায় জেলাবাসীর দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com