বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তানগরে মাদকসেবী পুত্রের হামলায় মা, বাবা ও ভাই আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মাদকসেবীর হামলায় মা, বাবা ও ছোটভাই আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মাদকসেবী রুবেলকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, ওই এলাকার ইউনুছ আলীর পুত্র রুবেল তার মা মধুবালার নিকট প্রায়ই টাকা চাইত। টাকা না দিলে সে তাদেরকে মারধোর করতো। গতকাল আবারো সে তার পিতা-মাতার কাছে মাদকসেবনের টাকা চায়। তারা টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে রুবেল তাদের উপর হামলা চালায়। এ সময় মা-বাবাকে রক্ষা করতে তাদের অপর সন্তান রুমি এগিয়ে গেলে তার উপরও হামলা চালায় রুবেল। পরে পুলিশে খবর দিলে এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় মাদকসেবী রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com