সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরে টয়লেট থেকে ককটেল ও পাইপগান উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৫৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের মনতলা বাজারের একটি টয়লেট থেকে ৯টি ককটেল ও ১টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরের দিকে ওই বাজারের শাহালম মিয়ার মার্কেটের সন্নিকটে একটি টয়লেট থেকে এগুলো উদ্ধার করা হয়। স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা যায়, শাহালম মিয়ার মালিকাধীন মার্কেটের ব্যবসায়ী এবং ভাড়াটিয়ারা টয়লেটটি ব্যবহার করতেন। গতকাল সকালের দিকে টয়লেটটি তালাবদ্ধ দেখতে পান ব্যবসায়ী। এর আগে টয়লেটটি তালা দেয়া ছিলনা। নতুন করে তালাবদ্ধ অবস্থায় দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয়। তারা মার্কেটের মালিককে খবর দেন। মালিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুর রহমানকে জানান। চেয়ারম্যান সেখানে গিয়ে পুলিশের সহায়তায় তালা ভেঙ্গে টয়লেটের ভিতর থেকে একটি কাপড়ের ব্যাগে রাখা ৯টি ককটেল ও ১টি পাইপগান উদ্ধার করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুল ইসলাম এগুলো জব্দ করে এ বিষয়ে সঠিক তথ্য দাতাকে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষনা করেন। এ ব্যাপারে বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান জানান, বাজারে নাশকতা ঘটানোর উদ্দেশ্য কেউ এসব রেখে যেতে পারে। মাকের্টের মালিক শাহালম মিয়া বলেন, আমার সাথে কারো কোন শত্র“তা নাই, আমাকে ফাঁসানো কিংবা মনতলা বাজারে নাশকতার জন্য এসব অস্ত্র টয়লেটে রাখা হতে পারে। বাজারের নৈশপ্রহরী আফজলপুর গ্রামের আব্দুল হাই (৪৮) জানান, রাত অনুমান ১২টার দিকে পার্শ্ববর্তী শ্রীধরপুর গ্রামের ৩জনকে মোটরসাইকেলে করে সেখানে আসতে দেখেছি। থানার ওসি মোকতাদির হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com