মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

অনুর্ধ-১৪ ক্রিকেটে সিলেটের বিপক্ষে হবিগঞ্জের বিশাল জয়

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অনুর্ধ-১৪ ক্রিকেটের সিলেট অঞ্চলের খেলায় সিলেটকে বিশাল ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করেছে হবিগঞ্জ জেলা। গতকাল রোববার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় হবিগঞ্জ ১১৩ রানে সিলেট জেলা দলকে পরাজিত করে।
টসে জয়লাভ করে হবিগঞ্জের অধিনায়ক ইমন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ৪৪ ওভারে তারা সব কয়টি উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমরুল কায়েস ৫৩, জালাল ৩৬ ও রাফি ২৬ রান সংগ্রহ করেন। সিলেটের সুমন ৪টি উইকেট লাভ করে। জবাবে সিলেট ৩৬.৪ ওভারে ৬৮ রান করে অল আউট হয়ে যায়। হবিগঞ্জের অধিনায়ক ইমন ৩টি, লিখন, জালাল ও সজিব ২টি করে উইকেট লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হবিগঞ্জের ইমরুল কায়েস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহয়োগিতায় টুর্ণামেন্টে ৪টি জেলা অংশগ্রহণ করছে। অপর দুটি দল হল সুনামগঞ্জ ও মৌলভীবাজর জেলা। রবিবার সকালে প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমরান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, আবুল কালাম ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com