বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর রেল ব্রিজ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬
  • ৬৪৪ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ লস্করপুর গ্রামস্থ খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের নিচ থেকে ঝুঁলন্ত অবস্থায় অজ্ঞাত পুরুষ (৪০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
সূত্র জানায়, সকালে খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দ্বীন মোহাম্মদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com